মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার চান্দিনার গল্লাইতে পারিবারিক কবরাস্থানে পিতা-মাতার পাশেই শায়িত হলেন চান্দিনা ৫ বারের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ।
শনিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন হয় ওই কিংবদন্তী নেতার।
এসময় পরিবারের সদস্য ছাড়াও লক্ষ নেতা-কর্মী চোখের জলে বুক ভাসাতে দেখা গেছে। অনেক নেতা-কর্মীর চিৎকারে ভারী হয়ে উঠে পুরো জানাজা প্রাঙ্গন।
এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে লাশবাহী ফ্রিজিং এম্ব্যুালেন্সটি চান্দিনা উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা হয়। বাদ জোহর দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা
Leave a Reply