রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকের মায়ের দাফন সম্পন্ন

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকের মায়ের দাফন সম্পন্ন


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, জাগরনী টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা ২৪ টিভির সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগম (৭০) জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার বাদ জোহর নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে কালিয়াজুরী কবরাস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা কালচারার অফিসার আয়াজ মাবুদ, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ মুরাদ মিয়া, যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার রাত ২ টা ৫০ মিনিটে নগরীর কালিয়াজুরীর সিদ্দিক টাওয়ারে মরহুম সিদ্দিকুর রহমানের স্ত্রী ও সাংবাদিক আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগম তিনি মারা যান। মৃত্যকালে চার ছেলে ও তিন মেয়ে রেখে যান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, সাধারন সম্পাদক সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ২৪ টিভির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ হোসেন মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com