রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা জেলা পুলিশের জরুরী এ্যাম্বুলেন্স সেবা ও অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন

গাইবান্ধা জেলা পুলিশের জরুরী এ্যাম্বুলেন্স সেবা ও অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধন

মো :আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


গাইবান্ধায় দিন দিন করোনার প্রকোপ বেড়েই চলছে। এতে করে করোনা আক্রান্তের মাত্রাও  বেড়ে চলছে। টাকার অভাবে দুস্থ অসহায় মানুষরা ঠিকমতো চিকিৎসা করতে পারছেনা। করোনায় আক্রান্ত দুস্থ অসহায় মানুষেরা যাতে সেবা পায় সে জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সেবা ও অক্সিজেন সার্ভিস শুভ  উদ্বোধন করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ৩১ জুলাই শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয় চত্বরে দুটি এ্যাম্বুলেন্স ও ১২ টি অক্সিজেন সিলিন্ডার এর উদ্বোধন করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মোঃ আবু খায়ের, এ,এসপি প্রবেশনাল সোহেল রানা, গাইবান্ধা সদর থানার ওসি  মাসুদুর রহমান, গাইবান্ধা পুলিশ লাইন্স মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ডাঃ রুবেল সহ পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও পুসাগ এর সদস্যরা।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান- গাইবান্ধা জেলার ৭ উপজেলায় কেউ যদি করোনায় সংক্রমিত হয় বা করোনা জটিলতায় ভুগে  তাহলে আমাদের জেলা পুলিশের  হটলাইন “০১৩২০১৩৩২৯৯”  নাম্বারে যোগাযোগ করে তাহলে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সেবা দিয়ে যাবো। সেই সাথে গাইবান্ধায় অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন রয়েছে তারা একটু যোগাযোগ করলে তাদেরকে এ টিমে সংযোগ করবো তাহলে আমাদের সার্ভিসগুলো দিতে সুবিধা হবে।  যে সব করোনা রোগী আমাদের হটলাইনে কলের মাধ্যমে যোগাযোগ করবে তাদের বিষয়ে আমরা আমাদের টিমের অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ নিয়ে তাদেরকে অক্সিজেন সেবার ব্যবস্থা করবো। যাতে তারা ঘরে বসে করোনা সংক্রমণ থেকে মুক্তি পান। আমাদের যে সার্ভিস টিম রয়েছে  তারা সরেজমিনে  গিয়ে পুলিশের নিজস্ব অক্সিমিটার দিয়ে রোগীর পালস চেক করবে। তখন আমরা রোগীর অবস্থা বিবেচনা করে সেবা প্রদান করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com