রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাসিক মেয়র করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন

রাসিক মেয়র করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন

ওবায়দুল ইসলাম রবি রাজশাহী:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। উক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা(পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র। এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ২ হাজার ৬৩০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু সহ সাংগঠনিক ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com