এ,এস,পলাশ,জামালপুর:
জামালপুর জেলার মাদারগঞ্জ থানার অন্তর্গত বালিজুরী গ্রামের ছোট্ট মেয়ে মীমকে আর্থিক সহযোগিতা করলেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।
৮/১০টি সুস্থ মেয়ের মতোই এই মেয়েটিও একসময় হাসতো, খেলতো, স্কুলে যেত। হঠাৎ তার কিডনির অসুখ দেখা দেয়। বাবা নেই, আর কোনো ভাইবোনও নেই, নেই ঘর-বাড়ি ও। অন্যের বাড়িতে ভাড়া থাকে। একা মা এই ছোট্ট মেয়েকে চিকিৎসা করানো এবং খাবার জোগাতে হিমশিমের মধ্যে পড়ে যায়। জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এ খবর পাওয়া মাত্র ছোট্ট মিমের ভাড়া বাসায় ছুটে যান এবং এককালীন ২০,০০০/= হাজার টাকা অনুদান দেন। এছাড়াও মীম যে বাসায় ভাড়া থাকে সে বাসাটির ভাড়া চলতি মাস থেকে পুলিশ সুপার মহোদয় দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
Leave a Reply