রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
রাজীবপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

আজ শনিবার ( ৩১ জুলাই) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে রাজীবপুর উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারন সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো।
Leave a Reply