ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
কঠোর লকডাউনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের চাপ চোখে পড়ার মতো। আজ গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা চন্দ্রা মোড়া কর্মমুখী মানুষের চাপ চোখে পড়ার মতো। কেননা গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। এ সময়সীমা শেষ হওয়ার পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।
৫ আগস্ট পর্যন্ত ২৩ দফা নির্দেশনা দেয়া হয়। যার নং নির্দেশনায় বলা ছিল- সব শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। কিন্তু ৪ দিন আগেই নির্দেশনার এই অংশটি শিথিল করা হচ্ছে। খুলে দেয়া হচ্ছে শিল্প কল কারখানা।
হঠাৎ এমন খবর শুনে দৃর দৃরান্ত থেকে ঢাকামুখী আসতে শুরু করছে শিল্প-কারখানার শ্রমিকেরা। গনপরিবহন বন্ধ রেখে এমন সিদ্ধান্ত শ্রমজীবী মানুষদের খুবই ভোগান্তি পড়েছে।
Leave a Reply