আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকানা)প্রতিনিধিঃ
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামীকাল রোববার থেকে পোষাক কারখানাসহ সকল শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ খবরে ঢাকামুখী ছুটছে গার্মেন্টস শ্রমিক ও কর্মজীবি মানুষেরা।আজ শনিবার দুপুরে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে।
চলমান লকডাউনে বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকায় কর্মস্থানে ফিরতে শ্রমিকরা পড়েছেন মহা বিপদে।ট্রাক,পিকআপ,অটো,সিএনজি,মোটরসাইকেল ভ্যানযোগে গাদাগাদি করে ঢাকায় ছুটছেন শ্রমিকরা।
দুর্গাপুর-ঢাকা মহাসড়কের স্থানীয় পুলিশ মোড় এলাকায় ভিড় করেছে ঢাকামুখী যাত্রীরা। ভাড়া যাই হোক, ১ আগষ্টের মধ্যে চাকরি বাঁচাতে কর্মস্থলে ফিরতেই হবে। ট্রাকে,ভ্যানে হুড়োহুড়ি, পারাপারি, কে আগে উঠবে, কে পিছে উঠবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নেই কারো খেয়াল এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ।
শ্রমিকরা জানায় কোনো উপায় না পেয়ে আমরা বাধ্য হয়েই ট্রাকে পিকআপে যাচ্ছি। চাকরী বাচাতে যেতেই হবে।
Leave a Reply