এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুর জেলার ইসলামপুর-শেরপুর-বকশীগঞ্জ বহুমুখী সড়কে ব্রহ্মপুত্র নদের ওপর শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মেজর জেনারেল খালেদ মোশারফ (বীররোত্তম)সেতু সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় একটি সিন্ডিকেট।সেতুটি রক্ষায় শনিবার দুপুরে স্থানীয় হেলাল উদ্দিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের মানুষ। বক্তব্য রাখেন, প্রবীর কর্মকার, শামীম আহমেদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, এমদাদুল হক প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্রেরিত আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সুজন পাল, শাহীন মিয়া, সোহরাব হোসেন (পেইটকে)এবং জীবন গোয়ালাসহ একটি বালু সিন্ডিকেট সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার ও ব্যাকু দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ব্যবসা করছে। ফলে চরম হুমকিতে রয়েছে ১০৫ কোটি টাকার মেজর জেনারেল খালেদ মোশারফ (বীররোত্তম)সেতু, প্রস্তাবিত শ্মশান ঘাট, বসতবাড়ি ও ফসিল জমি।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply