রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়িয়ায় নার্গিস হত্যা মামলার আসামী গ্রেফতার

ফুলবাড়িয়ায় নার্গিস হত্যা মামলার আসামী গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের  ফুলবাড়ীয়া হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে। উপজেলার পুটিজান এলাকায় নার্গিস হত্যা মামলার প্রধান আসামী আরিফ হোসেনকে (১৭) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪ ।শুক্রবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মাদকাসক্ত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে র‍্যাব। নিহত নার্গিস আক্তার তার আপন খালা।র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৮ জুলাই বুধবার রাতে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় মাদকের টাকা দিতে রাজি না হওয়ায় নার্গিস আক্তারকে তার নিজ বসতঘরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদক কেনার টাকা দিতে রাজি না হওয়ায় নিজের খালা নার্গিস আক্তারকে কুপিয়ে হত্যা করে আরিফ।ওই ঘটনায় ফুলবাড়ীয়া থানায় একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে র‍্যাব ১৪-এর  গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতা ও নিহত নার্গিসের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক আরিফ হোসেনকে গ্রেপ্তারের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করে ময়মনসিংহ র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com