রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

 প্রভাষক জাহিদুল আলম নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে রাস্তা পার হওয়ার সময় দ্রæতগামী মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল কদ্দুছ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল কদ্দুছ নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুল কদ্দুছ স্থানীয় চামটা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যান। পরে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পথের নান্দাইলের দিক থেকে আসা ময়মনসিংহগামী দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নান্দাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মাসুদ খান জানান, দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন। দূর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com