শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপি।

আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপি।

মোঃ শাহাব উদ্দিন রিফাতআখাউড়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।

 করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে অক্সিজেনের। আর তাই করোনা রোগীদের জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপি। 
আজ শনিবার সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লার হাতে। 
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানায়, করোনায় মানুষ এখন বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে সাধারণ মানুষ। এলাকার মানুষের অক্সিজেন চাহিদা মিটাতে মাননীয় মন্ত্রী দুইটি করে পৌরসভা ও ৫ ইউনিয়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আখাউড়াবাসীর পক্ষ থেকে তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানান। অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়ে সিভিল সার্জনও ধন্যবাদ জানান আইনমন্ত্রীকে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা ডা: রাসেদুল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, সাধারন সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com