কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৩১ জুলাই ২০২১:
নওগাঁর মহাদেবপুরে শুক্রবার ৩০ জুলাই দিনব্যাপী বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১৫ টি মন্দিরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
উপজেলা সদরের রঘুনাথ জিউ মন্দির, ঘোষপাড়া মন্দির, কুঞ্জবন মন্দির, শিবগঞ্জ মন্দির সহ বিভিন্ন মন্দিরে লাল জামরুল, সাদা জামরুল, আমলকি, বয়রা ও বল সুন্দরী কুল রোপণ করা হয়।
সকল কর্মসূচীতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয হিন্দু ছাত্র মহাজোট মহাদেবপুর উপজেলা শাখার অমৃত কুমার মন্ডল, জয় কুমার মন্ডল, সুব্রত চক্রবর্তী, বাপ্পী কুমার মন্ডল,কনক কুমার মন্ডল, অলিপ কুমার মন্ডল, বাবলু দাস, গৌতম মহন্ত, চন্দন কৃষ্ণ দাস, দুলাল চৌধুরী, জীবন দেবনাথ, রতন মন্ডল ও সুমন মন্ডল প্রমুখ।
ছাত্রনেতারা বলেন আগামী দিনে উপজেলার প্রতিটি মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply