এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি ।।
রোববার (১ আগষ্ট) থেকে পোষাক কারখানাসহ সকল শিল্পকারখানা খুলে দেয়ার পরেই জামালপুরে পথে পথে শ্রমিক ও কর্মজীবি মানুষের ঢল নেমেছে। চলমান লকডাউন বিদ্যমান থাকায় কারখানার শ্রমিকরা পড়েছেন মহা বিপদে। লকডাউনে বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা ছুটছেন ট্রাক ও পিকআপ ভ্যানযোগে। ভাড়া যাই হোক, ১ আগষ্টের মধ্যে রাজধানীতে ফিরতেই হবে। ট্রাকে,ভ্যানে হুড়োহুড়ি, পারাপারি, কে আগে উঠবে, কে পিছে উঠবে এনিয়ে চলছে প্রতিযোগিতা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নেই কারো খেয়াল।জামালপুর ছাড়াও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর, মাদারগঞ্জ হয়ে উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জেলা হতে শ্রমিকরা জামালপুরের বিভিন্ন মহাসড়কে রাজধানীতে প্রবেশ করছে।শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মানায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। শ্রমিকরা জানায় কোনো উপায় না পেয়ে আমরা বাধ্য হয়েই ট্রাকে পিকআপে যাচ্ছি। চাকরী বাচাতে যেতেই হবে।
Leave a Reply