ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরের কৃতি সন্তান বাংলার গায়েনের চ্যাম্পিয়ন রাসেল মৃধার মা আজ রাত ৩:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি প্যারালিসিস রোগে ভুক ছিলেন। মৃত্যুকালে তিনার বয়স ছিল ৮২ বছর এবং তিনি ৪ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনী আত্নীয়-স্বজন সহ প্রচুর গুনগ্রাহী রেখে গেছেন। বাংলার মায়ের মৃত্যুতে বাংলাদেশ বুলেটিন এর পক্ষ থেকে আমি ইসমাইল হোসেন তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
Leave a Reply