এফ.করিম,নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ার শালবাগান এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৩০ জুলাই(শুক্রবার) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জাদিমুরার এক পাহাড়ি ছড়া থেকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধারের পর গুরুতর আহত রোহিঙ্গা নেতাকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৩০ জুলাই বিকেল ৪ টার দিকে শালিস করতে গেলে রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে শালবাগান সি-৭ ব্লকের সামনে থেকে রোহিঙ্গা পুতিয়া সন্ত্রাসী গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপহরণ করে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারেকুল ইসলাম তারিক।
Leave a Reply