রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে ডিবির অভিযান একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

নড়াইলে ডিবির অভিযান একাধিক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী কে ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার ৩০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদ ইউসুফ মোল্লা (৪০) নামে ওই ব্যক্তি কে গাঁজাসহ গ্রেপ্তার করা কয়। আটককৃত মোহাম্মদ ইউসুফ মোল্লা সদর থানাধীন মধুরখালি গ্রামের মৃত – শরীয়ত উল্লাহর ছেলে।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সদর থানাধীন মধুরখালি গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোহাম্মদ ইউসুফ শেখ (৪০) কে নিষিদ্ধ ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।


নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বাংলাদেশ বুলেটিন ডট কম কে বিষয়টি নিশ্চিত করে বলেন,গাঁজাসহ মোহাম্মদ ইউসুফ শেখ নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছি, আটককৃত ব্যক্তিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com