সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় সোনালী আঁশ সংগ্রহে ব্যস্তময় সময় পার করছেন কৃষকেরা। প্রতিবছরই বর্ষা মৌসুমে গ্রাম অঞ্চলে পাট থেকে আঁশ তোলার কাজে ব্যস্ত থাকেন কৃষকরা। পাট গাছ দীর্ঘদিন পানিতে ভিজিয়ে রেখে পঁচে যাওয়ার পর তা থেকে আঁশ সংগ্রহ করা হয়।
পাটের দাম ভালো পাওয়ায় এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাট চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।
মাঠের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায় সবুজের সমারহে। দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় পাট চাষ বৃদ্ধি পেয়েছে উপজেলায়। আগামীতে পাট চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগর গ্রামের পাট চাষি মোঃ আখের আলী (৪০) জানান, গত বছর পাট চাষ করেছিলাম এবারও পাট চাষ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে পাট চাষের জন্য কোনো সহযোগিতা আমি পায়নি। তবে অন্য অনেক কৃষকেরাই সহযোগিতা পেয়েছেন বলে জানান ওই কৃষক।
উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার বলেন, গত বছরের তুলনায় এবার পাটের চাষ ৭৮ হেক্টর বেশি হয়েছে। গত বছরে পাট চাষ হয়েছিলো ৪৬৪ হেক্টর, এ বছরে পাট চাষ হয়েছে ৫৪২ হেক্টর। পাটের দাম ভালো পাওয়াতে কৃষকদের পাট চাষের দিকে বেশি আগ্রহ বাড়ছে।
উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর ফলন ভালো হয়েছে এবং সরকারী সহয়তাগুলোও কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তারা পেয়েছেন।
Leave a Reply