শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংযোগ সড়ক বিহীন দাঁড়িয়ে আছে ব্রীজ ! দুর্ভোগে এলাকাবাসী

সংযোগ সড়ক বিহীন দাঁড়িয়ে আছে ব্রীজ ! দুর্ভোগে এলাকাবাসী


স্টাফ রিপোর্টারঃ


শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কড়ইতলা থেকে সাগরপাড়া হয়ে নকলা উপজেলার বড়ইতার গ্রামের সংযোগ সড়কটি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন মেরামত না করায় কিছু কিছু জায়গায় সম্পূর্ণ সড়ক বিলীন হয়ে গেছে।

সরজমিনে দেখা গেছে,মাথা উচু করে দাঁড়িয়ে আছে দুই বছর আগে নির্মাণকরা দুটি ব্রীজ যাসাগরপাড়া গ্রামে দু’পাশে কয়েক ফুট গর্ত হয়ে কাঁদা জমে হেটে চলার অনুপযোগী হয়ে আছে।

বড়ইতার গ্রামের যুবক আমির হামজা জানান, একসময় প্রতিদিন ৫/৬ হাজার লোক সাগরপাড়া-কড়ইতলা হয়ে শেরপুর সদরে যাতায়াত করতো। কিন্তু রাস্তাটি বিলীন হওয়ায় এখন ৫/৭ কিলোমিটার বেশী রাস্তা অতিক্রম করে নয়াপড়া হয়ে শেরপুরে যাতায়াত করতে হয় ফলে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারনে দুই গ্রামের শিক্ষার্থীরা সদর উপজেলার ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কথা চিন্তাই করতে পারে না।

চান্দের নগর গ্রামের বাসিন্দা আজিজুল হক কালা চাঁন জানান, আমরা শেরপুর সদরের হলেও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য নকলা উপজেলার বিহারিরপাড় ও খারজান বাজারেই আমাদের চলাচল বেশী কিন্তু এই সড়কটির বেহাল দশার জন্য অতিরিক্ত ভোগান্তি হচ্ছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান ধান বা অন্যান্য ফসল মাড়াইয়ের সময় গাড়ি নিয়ে যেতে না পাড়ায় অতিরিক্ত শ্রমিকের মজুরি দিতে হয়। এমতাবস্থায় রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছন ভুক্ত ভোগী সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিজ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় রাস্তাটি সংস্কার বা মেরামত করতে বিলম্ব হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com