রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজীবপুরে ছাত্রলীগ নেতার ইন্ধনে ইজিবাইক চালকদের উপর সন্ত্রাসী হামলা!

রাজীবপুরে ছাত্রলীগ নেতার ইন্ধনে ইজিবাইক চালকদের উপর সন্ত্রাসী হামলা!

রৌমারী( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে চাঁদার টাকা না দেওয়ার অপরাধে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেকের ইন্ধনে প্রকাশ্যে ইজিবাইক  চালকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শুক্রবার সকাল  ১১ টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজীবপুর রৌমারী থেকে বটতলা থেকে সানন্দবাড়ী  পর্যন্ত প্রতিদিন প্রায় শতাধিক ইজিবাইক  চলাচল করে। এসব ইজিবাইক  প্রতি ৩০ টাকা করে চাঁদা দাবি করে বটতলা এলাকার সন্ত্রাসী শহিদুল ইসলাম শহিদ। তবে ইজিবাইক  চালকরা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শহীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইজিবাইক চালকদের উপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় স্থানীয়রা একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে আহত ইজিবাইক  চালকদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে । এ বিষয়ে জানতে অভিযুক্ত সন্ত্রাসী শহীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বলেন,সন্ত্রাসী হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com