শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন (তাফু) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। শুক্রবার বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন তাফু’র কফিনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদঁ আলী খান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার। পাংশা উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ) পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো ইউনুস আলী বিশ্বাস (মাস্টার) প্রমুখ। বয়রাট কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
Leave a Reply