রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুর পাশে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুর পাশে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জন্মগত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই বোন রাহা আক্তার মরিয়ম(৫) ও আরফিন রোজা(৩) এর পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন।

শুক্রবার(৩০ জুলাই) বিকেলে রোড কাজীপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের ভাগিনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো অসহায় সেই পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের বড় মেয়ে সিনথিয়া বিনতে সিরাজ লুনা কাতার থেকে এই সহযোগিতা করেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো।

বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ১৯৭০ এর দিকে পঞ্চগড়ের দুই দুই বারের এমপি ছিলেন। এছাড়াও তিনি বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বড় ভাই।

সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও সাংবাকিদের ধন্যবাদ জানিয়ে ওই দুই শিশুর বাবা রাজু ইসলাম বলেন,আমার দুই মেয়ের বিষয়টি নিয়ে সাংবাদিকরা একটি সংবাদ প্রকাশ করে। এরপর সেই সংবাদের মাধ্যমে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন পরিবারের সদস্যরা। আমি ধন্যবাদ জানাই তাদের। আজ তাদের দেয়া এই সহযোগিতায় আমার বাঁচ্চাদের চিকিৎসার অনেকটাই এগিয়ে যাবে।

নগত অর্থ বিতরণে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,সাংগঠনিক সম্পদক মিঠুন রানা, রহিমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর আলম প্রমূখ।

মরহুম সিরাজুল ইসলাম এমপির ভাগিনা এ্যাপোলো বলেন,“সাহায্য না পেলে রাহা-রোজাকে বাঁচাতে নিজের কিডনি বেঁচবে বাবা” এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর তা আমার দৃষ্টিগোচর হয়। পরে এই সংবাদটি মামা মরহুম সিরাজুল ইসলাম এমপির বড় মেয়ে সিনথিয়া বিনতে সিরাজ লুনাকে অবগত করি। পরে সে আমাদের পারিবারিক ফাউন্ডেশন “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন”এর পক্ষ থেকে ২০ হাজার টাকা সেই পরিবারটিকে দেবার উদ্যোগ গ্রহন করে। আমি আজ সেটি দিতে এসেছি তাদের মাঝে। সেই সাথে এই শিশুদের উন্নত চিকিৎসার জন্য যদি পরবর্তীতে কোন সহযোগিতার প্রয়োজন হয় সেটিও করার আশ^াস দিয়েছি।


তারিখ : ৩০.০৭.২০২১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com