রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজারে পূত্রের ছুরিকাঘাতে পিতা খুন।”

কক্সবাজারে পূত্রের ছুরিকাঘাতে পিতা খুন।”

এফ.করিম, নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজার শহরের রুমালিয়ারছরা বাঁচা মিয়া ঘোনায় ছেলে মো. আয়ুব (৩৪) এর ছুরিকাঘাতে  বৃদ্ধ পিতা মো. আবদুর রহিম (৬০) খুন হয়েছে। 

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘাতক পুত্র পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের লাশ কক্সবাজার  সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পূত্রের হাতে পিতা খুন হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, ছেলে আইয়ুব স্ত্রীকে প্রায়সময় মারধর করে। একইভাবে আজ ৩০ জুলাই সন্ধ্যায় ও মারধর শুরু করলে পিতা আবদুর রহিম  বাধা দেয়।  এতে আয়য়ুব ক্ষুব্ধ হয়ে পিতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্যান্যরা পতা আবদুর রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
ঘাতক পুত্র আয়ুবকে আটকের চেষ্টা চলছে বলে জানান ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com