রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশবাড়ীতে কাভার্টভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, শিশুসহ আহত ৩।

পলাশবাড়ীতে কাভার্টভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, শিশুসহ আহত ৩।


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্টভ্যান ও সিএনজি সংঘর্ষে সিএনজির চালকসহ ৪ জন নিহত ও শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনাটি শুক্রবার ৩০ জুলাই বিকাল ছয়টার দিকে পলাশবাড়ী প্রশিকা এনজিওর সামনে সংগঠিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিটি রংপুর থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ী অভিমুখে আসছিল, এরইমধ্যে সিএনজিটি পলাশবাড়ী পৌরশহরের প্রশিকা এনজিওর সামনে  পৌঁছলে রংপুরগামী একটি কাভার্টভ্যান সিএনজিটিকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির চালকসহ ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের টিম, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় শিশুসহ আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক মহিলাসহ ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় হাসপাতালেই মহিলার মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাক্রমে বেঁচে যাওয়া নিহত মহিলার শিশু সন্তান শুভ (৭) এর তথ্য মোতাবেক তারা রংপুর মডার্ণ মোড় থেকে আসছিল। তার বাবার নাম বাবু মিয়া এবং মা নিহত সাম্মী আকতারসহ একটি মোবাইল ফোন নম্বর বলতে পারে। হাসপাতালে নিহত সাম্মী বেঁচে থাকা অবস্থায় তার সন্তানের খোঁজ করলে শিশু শুভ মাকে বলে মা আমি ঠিক আছি। নিহতদের মধ্যে রংপুর মডার্ণ মোড় এলাকার বাবু মিয়ার স্ত্রী সাম্মী আকতার (৩৯), সিএনজি চালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ীর  সবুজ মিয়া (৩০)। আহতদের মধ্যে রংপুর হারাগাছ উপজেলার বাংলাবাজারের আনারুলের ছেলে শাহ আলম (৪৫), জিন্টু (৩০) ও ভোলা মিয়া (৪২)।  উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন। পরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com