শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভ্যান চালকের এক মাসের বিদ্যুৎ বিল ৮১ হাজার ৯৮১ টাকা ?

ভ্যান চালকের এক মাসের বিদ্যুৎ বিল ৮১ হাজার ৯৮১ টাকা ?


এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি  ॥

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেল মিয়া তুফানো নামে এক ভ্যানচালক পল্লী বিদ্যুৎ  গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল হয়েছে ৮১ হাজার ৯৮১ টাকা। সে একটি ফ্যান, একটি লাইট ও একটি ভ্যানগাড়ী চার্জ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করে থাকেন।  জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেল হক তুফানো পেশায় একজন ভ্যানচালক এবং বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ গ্রাহক। তার একটি ভাংগাচুড়া টিনের ঘরে একটি ফ্যান, একটি লাইট ও একটি ভ্যানগাড়ী চার্জ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করে। এ কারণে প্রতিমাসে তার বিদ্যুৎ বিল আসে ৮০০/৯০০ টাকা। কিন্তু চলতি বছরের জুলাই মাসে এক মাসের বিদ্যুৎ বিল আসে ৮১ হাজার ৯৮১ টাকা। হঠাৎ মোটা অংকের বিদ্যুৎ বিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে মোজাম্মেল মিয়া তুফানোর পরিবার।এব্যাপারে ভ্যান চালক বিদ্যুৎ গ্রাহক মোজাম্মেল মিয়া তুফানো জানান, এক মাসে যে বিল এসেছে তা সংশোধন না তরা হলে বাড়িঘর বিক্রি করেও পরিশোধ করা সম্ভব হবে না।এব্যাপারে বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ জানান, বিলটি ভুল হয়েছে। সংশোধন প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com