রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহাদেবপুরে প্রতিবন্ধী কিশোরকে হাত-পা বেঁধে মারপিট : নির্যাতনকারী আটক

মহাদেবপুরে প্রতিবন্ধী কিশোরকে হাত-পা বেঁধে মারপিট : নির্যাতনকারী আটক


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২১:


নওগাঁর মহাদেবপুরে একটি মোবাইল ফোনের সিম চুরির কথিত অভিযোগে শিহাব হোসেন (১৪) নামে এক মানষিক প্রতিবন্ধী কিশোরকে ধরে হাত-পা বেঁধে পাম্পের একটি ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়েছে।
 সে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামের খোরশেদ আলমের ছেলে। 
এই ঘটনা জানাজানি হলে গ্রামবাসী বকুল হোসেনকে (৫০) আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক বকুল বাগাচারা এলাকায় নির্মাণাধীণ অটোগ্যাস স্টেশনের নৈশপ্রহরী ও শিকারপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।  
নির্যাতনের শিকার কিশোর শিহাব হোসেনের পিতা জানান, শুক্রবার ৩০ জুলাই সকাল ১০টায় শিহাব ওই পাম্প এলাকায় গেলে মোবাইলের সিম চুরি হয়েছে বলে বকুল ও কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে ধরে নিয়ে গিয়ে পাম্পের একটি ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে মারপিট করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ও নির্যাতনকারী বকুলকে আটক করে।
এদিকে মারপিটের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় তাকে কিভাবে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। মারাত্মক আহত শিহাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে সন্ধ্যায় শিহাবের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com