রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টানা ভারী বৃষ্টিতে তালতলীতে কৃষি ও মৎস্য ঘের চাষীদের ব্যাপক ক্ষতি

টানা ভারী বৃষ্টিতে তালতলীতে কৃষি ও মৎস্য ঘের চাষীদের ব্যাপক ক্ষতি

মোঃ হুমায়ুন কবির ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

সাগরে সুস্পষ্ট লঘুচাপ প্রভাবে কয়েক দিন ধরে দেশে ভারী বৃষ্টি হচ্ছে।ভারী বর্ষণ আর জোয়ার উপকূলের বেশিরভাগ এলাকায়ই দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ফসলি জমির পাশাপাশি নদী তীরবর্তী এলাকার ঘরবাড়িতেও প্রবেশ করেছে পানি। ভারী বৃষ্টি প্রভাবে  তালতলী মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে।
সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাওযায় সাগর উত্তাল থাকায় আর ঝড়ের কবলে পড়ে শত শত মাছ ধরার ট্রলার ঘাটে আশ্রয় নিয়েছে।
মেনিপাড়া  কৃষক মনেজ চৌকিদার বলেন, কয়েক দিন ধরে দেশে  ভারী বৃষ্টিতে জমির সবজি সম্পূর্ণ ভাবে ক্ষতি হয়েছে। এরমধ্য, মরিচ,শসা, করলা সিম ও মিষ্টি কুমাড় বেশী ক্ষতি হয়েছে। 
লালুপাড়ার কৃষক ইভান মোল্লা বলেন, অতিরিক্ত জোয়ারের পানি এবং ভারী বৃষ্টির কারণে  ধানবীজ পানির নিচে ডুবে গেছে। অনেক চারা পচন দরেছে। হালচাষ সব বন্দ হয়ে আছে। 
 উপজেলার মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, চলতি বছর মাছ চাষিরা একের পর এক প্রতিকূলতায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ নিয়ে চাষিদের বিভিন্ন পরামর্শের মাধ্যমে তাদের সহযোগিতা করেছে মৎস্য অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, কৃষি অফিস সাধ্যমতে সহায়তা করেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। এছাড়াও বিনামূল্যে সার-বীজ বিতরণ চলমান। সরকারের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com