বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে গোলযোগ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে খুন

যশোরে গোলযোগ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে খুন

যশোর উপশহর আদর্শ বহুমুখি মাদ্রাসার সভাপতি এনামুল হক ইমু (৩৫) খুন হয়েছেন। রোববার রাতে উপশহর বাসস্ট্যান্ডে অবস্থিত শিশু হাসপাতালে সামনে দুই যুবকের গোলযোগ ঠেকাতে গিয়ে তিনি ছুরিকাঘাতের শিকার হন। নিহত ইমু উপশহর বি ব্লক মসজিদের পাশের ১১৫ নম্বর বাড়ির মালিক সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে।

নিহতের পিতা জানিয়েছেন, ঘটনার রাতে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক গোলযোগ করছিল। তখন ইমু এগিয়ে যায় তাদের শান্ত করার জন্য। দুই যুবক গোলযোগ থামানোর চেষ্টাকালে একজনকে তিনি চপেটাঘাত করে। এ সময় ওই যুবক ক্ষিপ্ত হয়ে ইমুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর

সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯ টার দিকে চিকিৎসক ইমুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান,ভর্তির সময় ইমুর অবস্থা আশংকাজনক ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, খুনের সাথে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশী অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com