রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসলামপুরে লকডাউন উপেক্ষা করে পশুর হাট।। স্বাস্থ্যবিধির বালাই নেই

ইসলামপুরে লকডাউন উপেক্ষা করে পশুর হাট।। স্বাস্থ্যবিধির বালাই নেই


এম শাহীন আল সভাপতি, জামালপুর প্রতিনিধি।।

চলমান লকডাউনে বালাই নেই জামালপুরের ইসলামপুর উপজেলার পশুর হাটে। কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাজার হাজার জনসমাগমের উপস্থিতিতে শুক্রবার (৩০ জুলাই) বিকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর পশুর হাট বাজারে গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয়েছে। 
সরেজমিনে দেখা যায়, সাপ্তাহিক ওই পশুর হাট পরিচালনা করেন গাইবন্ধা ইউনিয়নের আনোয়ার হোসেন এবং  আবু সুফিয়ান শান্ত। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ওই পশুর হাটে। হাটে তিল ধারণের জায়গায় নেই ক্রেতা-বিক্রেতার পদচারণে। স্বাস্থ্য সচেতনতা কারো মধ্যেই লক্ষ্য করা যায়নি। বাজারে হুমড়ি খেতে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের। কেউই মানছে না করোনা রোধে স্বাস্থ্যবিধি।
হাটের ইজারাদার আনোয়ার হোসেন জানান, ‘আমি ইউএনও স্যারকে বলে হাট চালিয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করা হচ্ছে।’
স্থানীয় আক্রাম হোসেন, নজরুল ইসলাম, আবেদ আলী, আবুল হাসতেম, লুৎফর, মিস্টারসহ অনেকেই জানান, প্রতি শুক্রবার দুপুরে নাপিতেরচর গো-হাটটি বসে আসছে। এতে আশেপাশের উপজেলাগুলো থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। জেলা প্রশাসক মোর্শেদা জামান বলেন, ‘নাপিতেরচর গরু হাট বসার তথ্য আমার জানা নেই। বর্তমানে সব ধরণের পশুর হাট বন্ধ করে দিয়েছি। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে হাট পরিচালনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com