কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে নগরীতে ৬টি সহ ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ৪০টি মোবাইল টিম অভিযার পরিচালনা করেছে।
সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ২৭টি ভ্রাম্যমান আদালতে ১৪৬টি মামলা করা হয়েছে। এসময় ১৪৭ জনকে এক লক্ষ ৫৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ১০৭ জনকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। এসময় সেনাবাহিনীর সাতটি টিম, পুলিশের ৫৪টি টিম, বিজিবির তিন প্লাটুন, র্যাবের দুইটি টিম, আনসারের একটি টিম, স্কাউট ও গ্রাম পুলিশসহ অন্যান্য ১৩৫টি টিম অভিযানে সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
Leave a Reply