কুমিল্লা ব্যুরোঃ
কুমিল্লায় গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১২জন। সুস্থ হয়েছেন ২০০জন।
শুক্রবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৬ শতাংশ। বিদেশগামী ১৭৯ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৫জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ২০ হাজার ৬৪৭ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ১৭ হাজার ৭৭১ জনের। এর মধ্যে ২৮হাজার ৪৪জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫হাজার ৯৪৫জন। আর মারা গেছেন ৭১১ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন. লালমাই ও বরুড়া উপজেলায় দুজন করে। দাউদকান্দিতে তিনজন, মুরাদনগর, চান্দিনা, নাঙ্গলকোট উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২০৮ জন, আদর্শ সদরের ১২ জন, সদর দক্ষিন ১১ জন, বুড়িচং ১৩ জন, বি-পাড়া ২০ জন, চান্দিনা ৫০জন, চৌদ্দগ্রাম ৪৪জন, দেবীদ্বার ৪৭জন, দাউদকান্দি ৪৮ জন, লাকসাম ৩০জন, লালমাই ১০জন, নাঙ্গলকোট ২১জন, বরুড়া ৩৮জন, মনোহরগঞ্জ ৩৭জন, মুরাদনগরের ১১জন, মেঘনা ১৫জন, তিতাস ৪৫ ও হোমনা ৫৬জন।
Leave a Reply