রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় গাঁজা ও ছুরা সহ আটক

পাইকগাছায় গাঁজা ও ছুরা সহ আটক

১পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।  

পাইকগাছায় গাঁজা ও ছুরা সহ ইমামুল জোয়াদ্দার নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর কর্মকার পাড়ার সিদ্দিক গাজীর বাড়ীর রাস্তার উপর। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) আল-আমিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদাইপুরের ইকরাম জোয়াদ্দারের ছেলে ইমামুল ইসলাম জোয়াদ্দার (১৯) কে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতা কর্তৃক সন্দেহজনক ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও তার দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা ও ১টি কাঠের বাটযুক্ত ছুরা উদ্ধার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গদাইপুর এলাকায় এ চক্রটি মাদক বিক্রি ও ডাকাতি করে আসছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে দস্যুবৃত্তি করে। ধৃত আসামীর নামে গাঁজা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। যার নং- ২৯ ও ৩০, তারিখ- ৩০/০৭/২০২১। তাকে আইনী প্রক্রিয়া শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় প্যানেল কোড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com