রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে কঠোর লকডাউনে বিয়ের অনুষ্ঠিত, কানের বাবার জরিমানা

ফুলবাড়ীতে কঠোর লকডাউনে বিয়ের অনুষ্ঠিত, কানের বাবার জরিমানা


বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: 

৩০-০৭-২০২১কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর লকডাউনের মধ্যে সামাজিক অনুষ্ঠান সরকারের বিধিনিষেধ থাকলে মানছেন না অনেকেই। তবে প্রশাসনও বসে নেই। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। করছেন জরিমানাও। এ দিকে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকা পরেও মানুষজন লকডাউন উপেক্ষা করেই অবাধে চলাফেরাসহ গোপনে সামাজিক অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে।  
বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ে সম্পূর্ণ করেছেন এক অভিভাবক। বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হলেও ঐ বাড়ীতে দিনব্যাপী আত্মীয়দের জনসমাগম করে অতিথিদের আপ্যায়ণ চলে। খবর পেয়ে বৃহস্প্রতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস উপস্থিত হয়ে কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমান করা হয়। এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস জানান, আমরা এই কঠোর বিধিনিষেধ পালন করার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করেছি,আপনারা সচেতন থাকবেন, মাক্স পরুন এবং ঘরে থাকুন। যেহেতু আমরা বড় ধরণের সংক্রমনের দিকে ধাবিত হচ্ছি। এটি কমিয়ে আনার জন্য একমাত্র পথ হচ্ছে ঘরে থাকা। ঘরে বাহিরে বেড় হলেই জেলসহ নগদ অর্থ জরিমানা গুনতে হবে। তিনি আরও জানান, গত সাত দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলা দিয়ে ৩৯ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই কঠোর লকডাউন সফল ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com