ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর আওয়ামী লীগের উদ্যোগে আজ ৩০ জুলাই (শুক্রবার) উপজেলার বিলচলন উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিলচলন ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন লাভলুর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন। এ সময় বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ও পৌরসভায় খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে দলীয় সূত্র জানায়।
Leave a Reply