ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে স্থানীয় তিন মোটর সাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে অচিন্তপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার অচিন্তপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে আকাশ (২৪), কালিজুরী গ্রামের রনি (২৪) ও মোশারফ (১৯)। গুরুতর আহত মোশারফ কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও আহত অন্য দুই যুবক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
অচিন্তপুর গ্রামের আশরাফুল ইসলাম স্বপন জানান, ঘটনার সময় উল্লেখিত তিন যুবক মোটর সাইকেল যোগে গৌরীপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় রাস্তায় এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হয়।
Leave a Reply