মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার বালুতোপা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
র্যাব জানায়, সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর উপজেলার বারপাড়া কৃষ্ণপুর থেকে চকবাজার বালুতুবা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক সদর উপজেলার কুচাইতলি (মাস্টার পাড়া) গ্রামের মোঃ আবু মিয়া এর ছেলে মোঃ জুয়েল (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply