সোহেল রানা,সাভার:
সরকারি বিধিনিষেধ করোনার সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় পুলিশের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্রোহী কমরেড নামে এক সাভারবাসী। তিনি বাংলাদেশ সরকার ও পুলিশের ব্যাপক প্রশংসা করেছেন।
শুক্রবার (৩০ জুলাই) সকালে পোস্ট হওয়া এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, সত্য সুন্দর সাবলীল ও গতিময় হোক আগামীর পথ চলায় এমন মানবিক পুলিশ অফিসারের জীবন।
বাংলাদেশ সরকারের সফলতার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা, সুনামের খাতা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। পুলিশ বাহিনীর অর্জনের আড়ালে, বিহাইন্ড দ্য সিনে অন্যতম মাস্টারমাইন্ড যিনি তার দায়িত্বের জায়গা থেকে পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছেন।
একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যান, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আনেন একইভাবে তিনি জুনিয়র অফিসারদের কনফিডেন্স লেভেল তৈরি করে কাজ করিয়ে নেন।
শত বিপদে, প্রতিকূলতার মধ্যে যিনি বট গাছের ন্যায় আগলে রাখেন অধীনস্থ পুলিশ কর্মকর্তা, সদস্যদের। বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী, সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের অন্যতম সারথি পরিবর্তনের যে হাওয়া, কাজের যে গতিশীলতা,সফলতা তাকে সঙ্গে নিয়ে সবকিছুই হোক জনকল্যাণে। এই স্ট্যাটাসের কমেন্টে অসংখ্য মানুষ সঠিক সময়ে সরকারি সিদ্ধান্ত ও মাঠপর্যায়ে সাভার মডেল থানা পুলিশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশের এই কর্মকর্তার জন্য জানিয়েছেন দোয়া এবং শুভ কামনা।
Leave a Reply