এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরের সাজিপাড়া এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর আত্নহত্যার চেষ্টা।শুক্রবার ৩০ জুলাই ভোরের দিকে এ ঘটনা ঘটে । নিহত ওই গৃহবধূর নাম আয়েশা মালেকা (৩৮) । তার স্বামীর নাম আলী আকবর (৪৪)। স্ত্রী কে জবাই করার পর পাশের ঘরে আলী আকবর বিষ পান করে। দরজা ভেঙে তাঁর স্বামী আলী আকবরকে বিষপান করা অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, আলী আকবর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বিষ খাওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে নেয়া হয়। তার স্ত্রীর মরদেহ গলাকাটা অবস্থায় নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Leave a Reply