কিশোরগঞ্জ প্রতিনিধি :
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা পরিষদ ও নয়টি ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত কিশোরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের বিদায়ী সংবর্ধনা ও নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীকে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের হলরুমে এক আবেগঘন পরিবেশে বিদায় ও বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,ভাইস চেয়ারম্যান (পুরুষ) রবিউল ইসলাম বাবু,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার,বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,সদরের আনিছুল ইসলাম আনিছসহ নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Leave a Reply