রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জ গারো পাহাড়ে গণধর্ষণ।। গ্রেফতার -৫

বকশীগঞ্জ গারো পাহাড়ে গণধর্ষণ।। গ্রেফতার -৫


এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জ গারোপাহাড়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অভিযুক্ত ৯ জনের মধ্যে  ৫ জনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। জানা যায়,  ২৮ জুলাই  দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোমর ভাঙা উত্তর পাড়া গ্রামের কিশোরী কন্যা (১৭) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হোসাইন শান্ত (২১) এর সাথে বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গারো পাহাড়ে বেড়াতে আসে। পাহাড়ের ডুমুরতলা আরিঙ্গা টিলায় পৌছার পর সংগীয় হোসাইন শান্ত (২১), রৌমারী উপজেলার কোমর ভাঙা উত্তর পাড়ার  আজিজুল ব্যাপারীর ছেলে আমিনুল আমরুল(২১), তজিমলের ছেলে আঙ্গুর আলম(২৩), আশরাফ আলীর ছেলে শফি আলম(২৩), সিরাজুল হকের ছেলে রুহুল আমীন (২১) কর্তৃক গণধর্ষণের শিকার হয়।
 এ ঘটনায় গণধর্ষিত কিশোরী বাদী হয়ে ২৮ জুলাই দিনগত রাতে বকশীগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ হোসাইন শান্ত , রৌমারী উপজেলার কোমর ভাঙা উত্তর পাড়ার  আজিজুল ব্যাপারীর ছেলে আমিনুল আমরুল, তজিমলের ছেলে আঙ্গুর আলম, পলাশতলা হামবির ছেলে হিটলার, সীমারপাড় গ্রামের রেজাউল করিমের ছেলে আজাদকে গ্রেফতার করেছে। মামলায়  ৫ ধর্ষক ছাড়াও বকশীগঞ্জ উপজেলার পলাশতলা হামবির ছেলে হিটলার(৪৮), সীমারপাড় গ্রামের রেজাউল করিমের ছেলে আজাদ(২৬), ডুমুরতলা গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী আলেছা বেগম(৪৩) ও ফুল বাশরের ছেলে জামাল মিয়া(৪৮)কে সহযোগী আসামী করা হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত)  আব্দুর রহিম জানান, মামলায় নামীয় ৫ আসামি গ্রেফতার হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com