জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী যুবলীগের পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল হাসান সুমন মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
পীরগঞ্জ উপজেলার শান্তিবাগের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
সুমন মন্ডল বলেন,বাড়ির পিছনে দিয়ে বাড়িতে ঢুকে জিরা কাটারি ধান ৬ বস্তা,২৮ ধান ১ বস্তা,২৯ ধান ১ বস্তা ভুট্টা ১১ বস্তা রাখা ছিল রাতে চুরি করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply