এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
শ্রাবণের টানা ৩ দিনের ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা বিতরণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ।
২৯ জুলাই (বৃহস্পতিবার) ক্ষতিগ্রস্ত ১২০ এলাকায় উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বাবদ চাল,চিনি,ডাল,তেল এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন ও উপজেলা ত্রান বিতরণ সমন্বয়কারী মোঃ আবদুল করিম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন,উপজেলার ৫ ইউনিয়নে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুরু থেকে প্রসাশনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রান সহায়তা চালু রয়েছে এবং ঝুকিতে বসবাসরত জনসাধারণকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া যারা বন্যার পানিতে ডুবে মারা গেছে তাদের প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তিনি এ কঠিন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য যে,২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ৩ দিনের জেলা ব্যাপী টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং উখিয়া উপজেলার ১২০ এলাকার মানুষ পানি বন্দী হয়ে আছে।
Leave a Reply