রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মরহুম ছাত্রলীগ নেতা স্বপনের পরিবারে দায়িত্ব নিলেন জাবেদ হোসেন বক্কর

মরহুম ছাত্রলীগ নেতা স্বপনের পরিবারে দায়িত্ব নিলেন জাবেদ হোসেন বক্কর

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

মরহুম ছাত্রলীগ নেতা স্বপনের পরিবারকে রিকশা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা দিলেন ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন 
জগতবেড় ইউনিয়নের  ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক  স্বপন ইসলাম।  সংসারের শোচনীয় অবস্থার কারণে ঢাকায়  স্টিল মিলে চাকরি করতো। 
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান ২০১৯ সালে, তার বাবা মায়ের এক মাত্র সম্বল ছিল তাদের বড় ছেলে স্বপন , দুই ভাই এক বোনের মধ্যে স্বপন ছিলেন সবার বড়,তার মৃত্যুতে দরিদ্র স্বপনের বাবা যেন পথ হারিয়ে সব দিক থেকে অন্ধকার দেখেন।

গত দু’ বছরে কোন রকম জীবন অতিবাহিত করলেও আর পেরে উঠতে পারছিলেন না,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি /সম্পাদক খবর পেয়ে সদ্য সাবেক সভাপতি লালমনিরহাট জেলা ছাত্রলীগের জাবেদ হোসেন বক্কর এর দৃষ্টিগোচরে আনেন।ছাত্রলীগের একজন প্রয়াত নেতার পরিবার এমন দুঃখে থাকবে এটা মেনে নিতে পারেন নাই ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর। তাৎখনিক স্বপনের পরিবারের খোঁজ নেন এবং  তাদের পরিবারে দায়িত্ব নেন। 
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, স্বপনের   বাবাকে রিকশা কেনার জন্য বিশ  হাজার (২০,০০০) টাকা নগদ অর্থ প্রদান করেন ।

মোবাইল ফোনে জাবেদ হোসেন বক্কর বলেন,ছাত্রলীগ পরিবারের  এমন দুরবস্থা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার  নিজস্ব অর্থায়নে যতদিন স্বপনের বাবার অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে পারবে না ততদিন পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ ব্যাপারে মরহুম স্বপনের বাবা বলেন, আমি অনেক খুশি, ছাত্রলীগ আমার পাশে যে ভাবে দাঁড়িয়েছেন তা কখনো ভুলবো না।দোয়া করি বক্কর সহ ছাত্রলীগের সবাই ভালো থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন,  পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ , পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন ও পৌর সাধারণ সম্পাদক নাজমুল নিরব,  জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ১ থেকে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সম্পাদক গণ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com