রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সিংগাইরের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সিংগাইরের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ


আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর(মানিকগঞ্জ) :

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সাথে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।  বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকরা স্বাস্থ্য বিধি মেনে জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সাংবাদিকদের পেশাগত কাজের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ যাতে সাংবাদিকদের অযথা হয়রানি ও নির্যাতন না করতে পারে জেলা পুলিশের পক্ষে থেকে সর্বাতœক সহযোগিতা করা হবে। সেই সাথে নিবন্ধনবিহীন ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ খুলে সামাজিক মাধ্যমে যাতে ভুঁয়া সংবাদ প্রচার করে বিভ্রান্ত না ছড়াতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। জেলা পুলিশ সুপার আরো বলেন, যে কোন ব্যক্তি দলমত নির্বিশেষে পুলিশী সেবা পাবেন। কোনো ব্যক্তি বিশেষ নয়, অপরাধ দেখেই আইনগত সেবা দিবেন পুলিশ। মাদক নিয়ন্ত্রণ ও চলমান করোনা ভাইরাস রোধকল্পে লকডাউন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মুহাম্মদ রায়হান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, মাইটিভি প্রতিনিধি মোঃ বাদল হোসাইন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বাদল, দৈনিক মানব জমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথের সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ্বাস, বাংলা টিভি প্রতিনিধি রেজাউল হক, দৈনিক বর্তমান প্রতিনিধি মোহাম্মদ আলী, অনলাইন নিউজ পোর্টাল সময়বাংলা ডটকমের সম্পাদক আবু সায়েম, দৈনিক আজকালের খবর ও বাংলাদেশ বুলেটিন ডট কমের প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন , দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আল-আমীন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com