আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর প্রতিনিধিঃ
ঈদের পরে বিধি নিষেধের ৭ম দিন পার করছে সীমান্তবর্তী শেরপুর জেলার মানুষ।
এরই ধারাবাহিকতায় শেরপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও বিধিনিষেধ অমান্য করে নানা অজুহাতে বাহিরে আসছেন এক শ্রেণীর মানুষ।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে পুলিশের চেক পোস্ট।
জানা যায়,শেরপুরে লকডাউন অমান্য করার অপরাধে জেলার সবকয়টি (৫টি) উপজেলায় ১৭ টি টিমের ১৪০ টি অভিযানে ৭ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ২৭টি মামলায় ৫৩ হাজার ১০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব জরিমানা করার পাশাপাশি যে বা যারা ভুলে মাস্ক নিয়ে আসেননি তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য,শেরপুর সদর উপজেলায় ৫ টি টিমের ৩০ টি অভিযানে ২ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ৮ টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা, নকলা উপজেলায় ৩ টি টিমের ২৫ টি অভিযানে ২ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ৭ টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা, নালিতাবাড়ী উপজেলায় ৩ টি টিমের ৩০ টি অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ৩ টি মামলায় ১৫ হাজার টাকা, শ্রীবরদী উপজেলায় ৩টি টিমের ৪০ টি অভিযানে ২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত ৯ টি মামলায় ২৮ হাজার ২০০ টাকা, ঝিনাইগাতী উপজেলায় ৩টি টিমের ১৫ টি অভিযান পরিচালনা করা হলেও কোন প্রকার জেল-জরিমানা করা হয়নি।
Leave a Reply