মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লা জেলায় কোভিট-১৯ ভ্যাক্সিন গ্রহন করতে নিবন্ধনের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। প্রত্যেকটি টিকাদান কন্দ্রে দীর্ঘ হচ্ছে টিকা গ্রহনের লাইন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ লক্ষ ৯২ হাজার ৫২৭ জন। এদিকে গত মঙ্গলবার এসেছে সিনোফার্মার ৭৮ হাজার ৪০০ ডোজ ও মডার্নার ১৪,৪০০ ডোজ ভ্যাক্সিন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টিকার জন্য ৪ লক্ষ ৯২ হাজার ৫২৭ জন নিবন্ধন করেছেন । প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ লক্ষ ১৫ হাজার ৮৮ জন। দুই ডোজ নিয়ে টিকা গ্রহন সম্পূর্ন করেছেন ১ লক্ষ ৮৬ হাজার ২০৭ জন। ডোজ সম্পূর্ন করতে বাকি আছে ১ লক্ষ ২৮ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত কুমিল্লায় টিকা এসেছে দুই দাপে কোভিশিল্ড ৪ লক্ষ ১১ হাজার ৭৫০, সিনোফার্মার ৪১ হাজার ৭২৩ ডোজ ও মর্ডানার ১৩ হাজার ২০০ ডোজ। মোট টিকা এসেছে ৫ লক্ষ ৬ হাজার ৬৭৩ টিকা। বর্তমানে উপজেলা কেন্দ্রিক সিনোফার্মার টিকা প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য মর্ডানার টিকা দেওয়া হচ্ছে। এর আগে কোভিশিল্ড এ টিকা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনসহ ১৭ উপজেলায়।
কুমিল্লায় বৃহস্পতিবার পর্যন্ত ২৭ হাজার ৩২৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৫ জন। আর মারা গেছেন ৬৯৯ জন।
কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, মানুষ এখন অনেক সচেতন হচ্ছে। টিকা গ্রহনে আগ্রহী হচ্ছে। প্রতিদিনই টিকা গ্রহিতার সংখ্যা বাড়ছে। আমাদেরও টিকা মজুদ আছে। পর্যায়ক্রমে আরো টিকা আসবে। প্রত্যাককেই টিকা গ্রহন করার আহব্বান জানাবো।
কুমিল্লা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্ঠা ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেন, শিক্ষা দিক্ষায় সব ক্ষেত্রে কুমিল্লার মানুষ এগিয়ে। কুমিল্লার মানুষ সচেতন। টিকা গ্রহনে আন্যান্য জেলা থেকে কুমিল্লা এগিয়ে রয়েছে। কুমিল্লায় ভ্যাকসিন নিয়ে এখন আর কোন সমস্যা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে চান। আমরাও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলায় কোভিডের টিকা দেওয়া শুরু করেছি। এই মানবিক বিপর্যয়ে আমরা সকলে মিলে সমম্মিলিতভাবে কাজ করলে তা মোকাবেলা করতে পারবো।
Leave a Reply