রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় করোনায় একদিনের সর্বোচ্চ শনাক্ত ৯৬৪ , মৃত্যু ১৪, সুস্থ্য ৩১৪

কুমিল্লায় করোনায় একদিনের সর্বোচ্চ শনাক্ত ৯৬৪ , মৃত্যু ১৪, সুস্থ্য ৩১৪


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় গত বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবারবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩১৪ জন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ১ শতাংশ। বিদেশগামী ১৪৭ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৩জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ১৯ হাজার ২৩৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ১৬ হাজার নয় জনের। এর মধ্যে ২৭হাজার ৩২৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫হাজার ৭৪৫জন। আর মারা গেছেন ৬৯৯ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন. চান্দিনা ও আদশ সদর উপজেলায় দুজন করে। বরুড়ায় তিন জন, দেবীদ্বার, মুরাদনগর, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৮১ জন, আদর্শ সদরের ৩১ জন, সদর দক্ষিন ১৯ জন, বুড়িচং ৫১ জন, বি-পাড়া ৩৮ জন, চান্দিনা ১৭জন, চৌদ্দগ্রাম ৬৬জন, দেবিদ্বার ৩৫জন, দাউদকান্দি ৯০ জন, লাকসাম ৫৯জন, লালমাই ১১জন, নাঙ্গলকোট ৪৩জন, বরুড়া ৪৪জন, মনোহরগঞ্জ ২৮জন, মুরাদনগরের ৮৪জন, মেঘনা ২১জন, তিতাস ১৪ ও হোমনা ৩২জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com