রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাঁচারকালে র‍্যাবের হাতে আটক-৩

অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাঁচারকালে র‍্যাবের হাতে আটক-৩

মো : আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


সারাদেশে চলমান লকডাউনে রোগী সেজে কৃত্রিম পা লাগিয়ে অ্যাম্বুলেন্স যোগে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। ২৯ জুলাই বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপােস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের হেরোইন ও অ্যাম্বুলেন্সসহ তাদেরকে আটক করা হয়। এসময় উক্ত এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়।
ঘটনার বিষয় নিশ্চিত করে র‍্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর র‍্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য জানান। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন- দুইজন মাদক কারবারি একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে রংপুর আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর জরুরি চেকপােস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে দেখা যায়, এ্যাম্বুলেন্সের ভিতরে থাকা দুইজনের মধ্যে একজনের একটি পা পঙ্গু এবং তার সারা শরীরে টিউমার রয়েছে । উক্ত ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত । কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি করে কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় মাদকদ্রব্য হেরােইন উদ্ধার করা হয়। এসময় অ্যাম্বলেন্স চালকসহ মাদক কারবারি বুলবুল আহম্মেদ ( ৪০ ) ও আজিজুর রহমানকে ( ৩৫ ) আটক করা হয়। আটককৃত উভয়েই রাজশাহীর বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৪১০ গ্রাম হেরােইন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এছাড়াও এর আগে একই কৌশল অবলম্বন করে তারা মাদক পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com