এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার সদর থানা পুলিশ কর্তৃক (তিনশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট থানার এসআই(নিঃ) মোঃ উজ্জল মিয়া এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার দিবাগত রাতে জয়পুরহাট থানার দোগাছি ইউনিয়নের উত্তর পেঁচুলিয়া গ্রাম হইতে (তিনশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করে জয়পুরহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবু কাহার (৩৭), পিতা- মোঃ আঃ হামিদ, গ্রাম-পাগলা দেওয়ান (রুপনারায়নপুর), এবং মোঃ ছানোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ জাইবর হোসেন জাবেদ, গ্রাম- জগদল (খাইরুদ্দিনপাড়া) , উভয় থানা- ধামুইরহাট, জেলা –নওগাঁ। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ একে এম আলমগীর জাহান বলেন, আটকৃতদের বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরের দিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply