আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের কৃতি সন্তান মাওলানা রুহুল আমিন সাহেবের কন্যা ইঞ্জিনিয়ার জিকরা আমিন জনপ্রশাসন পদক ২০২১ লাভ করেছেন ।তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর(আরজেএসসি) তে প্রোগ্রামার হিসেবে দায়িত্বপালনকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “রূপকল্প ২০২১”এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকল সেবা অনলাইনে প্রদান সংক্রান্ত আইটি টিমের প্রধান হিসেবে উদ্ভাবনী দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ পদক প্রাপ্ত হয়েছে।২৭জুলাই মঙ্গলবার,জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়ালি) উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে পদক তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
Leave a Reply